লেটেস্ট নিউজ

দক্ষিণ দিনাজপুরে রেল বিপ্লব: সবুজ সংকেত গাজোল-ইটাহার প্রকল্পে – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ দিনাজপুরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গাজোল-ইটাহার-বুনিয়াদপুর রেললাইন প্রকল্পে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় রেলমন্ত্রক। মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অনুমোদনের পর জেলাজুড়ে খুশির হাওয়া বইছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় এই প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে, যা জেলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।

নতুন এই রেলপথ কালিয়াগঞ্জ ও বুনিয়াদপুরকে যুক্ত করার পাশাপাশি বালুরঘাট থেকে শিলিগুড়ির সরাসরি যোগাযোগ সহজ করবে। এছাড়া হিলি-বালুরঘাট সংযোগ ও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এই উন্নয়ন জেলার অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *