লেটেস্ট নিউজ

দাউদাউ করে জ্বলছে কারখানা, মধ্যমগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যমগ্রামের বাদু দীঘবেরিয়া এলাকায় একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুরে কাজ চলাকালীন হঠাৎ এই অগ্নিকাণ্ডে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে থাকা শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুনের তীব্রতায় চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ঠিক কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *