লেটেস্ট নিউজ

দামী শ্যাম্পু নয় বরং রান্নাঘরের এই ৫টি দানা ফেরাবে চুলের জেল্লা – এবেলা

এবেলা ডেস্কঃ

চুল পড়ার সমস্যায় দামি কেমিক্যালকে বিদায় জানানোর সময় এসেছে। দূষণ, মানসিক চাপ আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে অকালে চুল হারানো এখন ঘরে ঘরে দুশ্চিন্তার কারণ। তবে সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই। বিজ্ঞান ও আয়ুর্বেদ বলছে, চুলের গোড়ায় সঠিক পুষ্টি পৌঁছালে তবেই মিলবে স্থায়ী সমাধান। এই ৫টি জাদুকরী বীজ নিয়ম করে ডায়েটে রাখলে আপনার চুলের জেল্লা ফিরবে ম্যাজিকের মতো।

১. তিসির বীজ এতে রয়েছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই। নিয়মিত ভাজা তিসি খেলে চুল মজবুত ও উজ্জ্বল হয়। এর জেল চুলে ব্যবহার করলে স্ক্যাল্প সুস্থ থাকে এবং দ্রুত নতুন চুল গজায়।

২. মেথি দানা আয়ুর্বেদ শাস্ত্রে মেথি চুলের জন্য মহৌষধি। এতে থাকা প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া শক্ত করে। রাতে মেথি ভিজিয়ে রেখে সকালে তার পেস্ট চুলে লাগালে চুল পড়া বন্ধ হয় এবং রুক্ষতা দূর হয়।

৩. সূর্যমুখীর বীজ ভিটামিন ই এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই বীজ মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। এর অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে।

৪. কুমড়োর বীজ জিঙ্ক এবং আয়রনের ভাণ্ডার হলো কুমড়োর বীজ। জিঙ্ক ড্যামেজ চুল মেরামত করে আর আয়রন চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দেয়। এই বীজের তেল হালকা গরম করে মাখলে চুলের ঘনত্ব বাড়ে এবং গুণমান উন্নত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *