লেটেস্ট নিউজ

দার্জিলিংয়ে পর্যটকদের তণ্ডব: স্থানীয় চালককে ধারালো অস্ত্রের কোপ! – এবেলা

এবেলা ডেস্কঃ

দার্জিলিংয়ের সিংমারিতে গাড়ি ঘোরানো নিয়ে বচসার জেরে স্থানীয় এক চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে পাঞ্জাবের পাঁচ পর্যটকের বিরুদ্ধে। শুক্রবারের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

আহত চালক বিষয়টি সংগঠনকে জানালে দার্জিলিং সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুকজিৎ, লখিন্দরসহ পাঁচজনকেই গ্রেফতার করে। ধৃতদের চণ্ডীগড়ের বাসিন্দা হিসেবে শনাক্ত করে শনিবার আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *