লেটেস্ট নিউজ

দালাল স্ট্রিটে হাহাকার: উধাও ১৬ লক্ষ কোটি, তলানিতে টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

শেয়ার বাজারে ভয়াবহ ধস নামায় মাত্র এক সপ্তাহে বিনিয়োগকারীদের ১৬ লক্ষ ২৮ হাজার ৫৬১ কোটি টাকার সম্পদ উবে গিয়েছে। সেনসেক্স ২ হাজার পয়েন্টের বেশি পড়ে থিতু হয়েছে ৮১,৫৩৭-এ। আন্তর্জাতিক অনিশ্চয়তা ও মুনাফা তোলার হিড়িকেই এই বিপর্যয়।

একইসঙ্গে রেকর্ড পতন হয়েছে ভারতীয় মুদ্রারও; প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৯১.৯০ টাকা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ডলারের শক্তি বৃদ্ধি ও বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়ায় দালাল স্ট্রিটে এই রক্তক্ষরণ চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *