লেটেস্ট নিউজ

দিল্লিতে চার বছরে পরিচ্ছন্নতম বাতাস, বৃষ্টির ছোঁয়ায় স্বস্তিতে রাজধানী – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা ১০৩ দিন পর দিল্লির বাতাস সহনীয় পর্যায়ে ফিরল। শনিবার রাতের বৃষ্টি ও উত্তর ভারতের শীতল হাওয়ায় দূষণ কমে একিউআই (AQI) ১৫০-এ নেমেছে। ২০২২ সালের পর জানুয়ারিতে এটাই সবচেয়ে পরিচ্ছন্ন বাতাস বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দৃশ্যমানতা বাড়ায় স্বস্তি ফিরলেও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় নির্মাণকাজের ওপর জারি করা বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে দূষণ নিয়ন্ত্রণে কড়া নজরদারি ও সতর্কতা জারি রেখেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *