দিল্লিতে নাশকতার ছক: গ্রেপ্তার এড়াতে ইউরোপে পালানোর চেষ্টায় বাংলাদেশি মৌলবাদী
পাকিস্তানি জঙ্গি সংগঠনের মদতে ভারতে বড়সড় নাশকতার ষড়যন্ত্র লিপ্ত থাকার অভিযোগে নাম জড়িয়েছে বাংলাদেশি মৌলবাদী আহমেদ রেজা হাসানের। গোয়েন্দা সূত্রে খবর, গত দেড় বছর ধরে দিল্লিতে আত্মগোপন করে থাকা এই যুবক সম্প্রতি পর্তুগাল বা ফিনল্যান্ডে পালানোর চেষ্টা করছিল। দিল্লির পর্তুগিজ দূতাবাসে এক নারী কর্মীর সঙ্গে তার কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি প্রকাশ্যে আসে।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জ জেলায় হিন্দু পুলিশকর্মী এসআই সন্তোষ দাসকে পুড়িয়ে হত্যার নেপথ্যে ছিল এই হাসান। বাংলাদেশে গ্রেফতার হওয়ার পর মুক্তি পেয়ে সে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। দিল্লির পাহাড়গঞ্জ এলাকার একটি রেস্তোরাঁয় তাকে দেখা গিয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, হাসান সীমান্ত পার হয়ে ভারতে এসে ছদ্মবেশে দেশবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল।
বিশেষ সূত্রে খবর, হাসানকে ইতিমধ্যেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, যদিও সরকারিভাবে এর সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি। ভারতের মাটিতে বসে বিদেশি জঙ্গি সংগঠনের হয়ে কাজ করা এবং নাশকতা ঘটানোর এই ছক ঘিরে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। হাসানের মতো আরও কতজন মৌলবাদী ও অপরাধী ভারতে গা ঢাকা দিয়ে আছে, তা নিয়ে প্রশাসনের কড়া হস্তক্ষেপ ও তদন্তের দাবি উঠেছে।
🚨 🇧🇩 The biggest terrorist in #Bangladesh, who has personally confessed to burning alive a #Hindu police officer named SI Santosh with his own hands.
— Bangladeshi Hindus Community🚨🇧🇩 (@Hindubd49346) February 17, 2026
He is now located in #India and is also trying to flee to Europe, especially Finland. How did he enter India? @pavanbadhe pic.twitter.com/0fVv6iKP2M

