লেটেস্ট নিউজ

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ: থাকছে কড়া নিরাপত্তা ও ট্রাফিক বিধিনিষেধ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে সেজে উঠছে রাজধানী। সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে বিজয় চক থেকে শুরু হয়ে কর্তব্য পথ ও তিলক মার্গ হয়ে লালকেল্লা পর্যন্ত পৌঁছাবে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুইস সান্তোস দা কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।

নিরাপত্তা নিশ্চিতে দিল্লি পুলিশ একাধিক স্তরে নজরদারি বৃদ্ধি করেছে। কুচকাওয়াজের কারণে রবিবার সন্ধ্যা থেকে কর্তব্য পথসহ সংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের সুবিধার্থে বিকল্প রুট ও মেট্রো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সামরিক শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এই মহোৎসব ঘিরে দেশজুড়ে এখন সাজ সাজ রব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *