লেটেস্ট নিউজ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করে চরমপন্থীদের তাণ্ডব ও হাইকমিশনারকে হুমকি

দিল্লির কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা ভেঙে শনিবার রাতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে একদল হিন্দু চরমপন্থী। এ সময় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ভঙ্গের দাবি অস্বীকার করে জানিয়েছে, ময়মনসিংহে এক হিন্দু শ্রমিক হত্যার প্রতিবাদে ২০-২৫ জন যুবক সেখানে স্লোগান দিয়েছিল। ভারত সরকার দাবি করেছে, পুলিশ দ্রুত তাদের সরিয়ে দিয়েছে এবং বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাংলাদেশ এই বক্তব্য নাকচ করে হাইকমিশনারের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *