লেটেস্ট নিউজ

দিল্লিতে বাংলার অস্মিতা: মোদীর সামনেই বাঙালির বীরগাথা – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নজর কাড়ল পশ্চিমবঙ্গের ট্যাবলো। ‘বন্দে মাতরম’ স্তোত্রের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলার স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম বসুর উপস্থিতিতে ফুটে ওঠে বাঙালির বীরত্বের নিদর্শন।

বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই ট্যাবলোর মাধ্যমে বাংলা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তুলে রাজনৈতিকভাবেও কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার। মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে বিনয়-বাদল-দীনেশের আত্মত্যাগের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরাই ছিল এই প্রদর্শনীর মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *