লেটেস্ট নিউজ

দিল্লিতে বৃষ্টির তাণ্ডব: রেড অ্যালার্ট জারি আইএমডির – এবেলা

এবেলা ডেস্কঃ

মঙ্গলবার সকাল থেকেই দিল্লি ও এনসিআর জুড়ে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে তীব্র শীত অনুভূত হওয়ার পাশাপাশি তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে। পরিস্থিতি বিবেচনায় রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রশাসন ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে ‘রেড’ এবং ‘অরেঞ্জ’ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর।

আগামী কয়েকদিন দিল্লি, নয়ডা এবং গুরগাঁওসহ সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও ঘন কুয়াশা বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডি জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া অস্থির থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। প্রতিকূল আবহাওয়ার কারণে যাতায়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *