লেটেস্ট নিউজ

দিল্লিতে মমতার হুঙ্কার: এনআরসি রদবদল রুখতে রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকা সংশোধনের (SIR) আড়ালে রাজ্যে এনআরসি চালুর অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ‘হয়রানি’ বন্ধে তিনি ২ ফেব্রুয়ারি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। সিঙ্গুরের জনসভা থেকে সাফ জানান, বাংলার মানুষের অধিকার রক্ষায় তিনি প্রয়োজন হলে আদালতেও লড়াই করবেন।

মমতার এই সফরে সঙ্গী হবেন SIR প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার। বাজেট অধিবেশন চলাকালীন রাজধানীর রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও নবান্নে মমতার পাশে দাঁড়িয়ে এই লড়াইকে সমর্থন জানিয়েছেন। তৃণমূলের দাবি, এই কেন্দ্রীয় ষড়যন্ত্র রুখতে তাদের আন্দোলন আরও তীব্র হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *