লেটেস্ট নিউজ

দিল্লিতে হাই কমিশনের সামনে ইউনুসের কুশপুতুল দাহ ও তুমুল বিক্ষোভ

বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল দিল্লির বাংলাদেশ হাই কমিশন চত্বর। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে কয়েক’শ বিক্ষোভকারী পুলিশের দেওয়া একাধিক ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

বিক্ষোভকারীরা ইউনুস সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। প্রতিবাদের একপর্যায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের কুশপুতুল পোড়ানো হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাই কমিশনের সামনে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *