দিল্লিতে হাসিনার মন্তব্য: ভারতের ওপর ক্ষুব্ধ ঢাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনার দেওয়া অডিও বার্তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হাসিনা সাধারণ মানুষকে উস্কানি দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। এটি বাংলাদেশের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে মনে করছে ঢাকা।
বারবার অনুরোধ সত্ত্বেও প্রত্যর্পণ চুক্তির অধীনে হাসিনাকে হস্তান্তর না করায় ভারতের প্রতি গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। সরকারের দাবি, দিল্লির মদতে এমন কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিবেশী দেশের মাটিতে বসে সাবেক প্রধানমন্ত্রীর এই ধরনের প্রকাশ্য উস্কানি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি বাড়িয়ে তুলেছে।

