দিল্লির বিলাসবহুল ‘প্রাসাদে’ কড়া পাহারায় হাসিনা, কেমন কাটছে দিন? – এবেলা
এবেলা ডেস্কঃ
লন্ডন থেকে আসা আওয়ামী লীগ নেতাদের সৌজন্যে অবশেষে প্রকাশ্যে এল দিল্লিতে শেখ হাসিনার বর্তমান জীবনযাত্রার ছবি। গত ৫ আগস্ট দেশ ছাড়ার পর থেকে তাঁর অবস্থান নিয়ে নানা জল্পনা থাকলেও, সম্প্রতি ব্রিটেনের কয়েকজন আওয়ামী লীগ নেতা দিল্লিতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন।
সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে দেওয়া সাক্ষাৎকারে ওই নেতারা জানিয়েছেন, ভারত সরকারের কড়া নিরাপত্তায় দিল্লির একটি অত্যন্ত বিলাসবহুল ‘প্রাসাদে’ রাখা হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে। সেখানে নিরাপত্তার চাদর এতটাই নিশ্ছিদ্র যে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরে থেকে কারও প্রবেশ প্রায় আসাম্ভব। ওই প্রাসাদের অন্দরমহল এবং চারপাশের কঠোর বেষ্টনী নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন সাক্ষাৎ করতে যাওয়া প্রতিনিধিরা।

