লেটেস্ট নিউজ

দিল্লির রাজপথে মগরার মেয়ের ম্যাজিক, ইতিহাস গড়লেন স্বপ্নিলা – এবেলা

এবেলা ডেস্কঃ

মাত্র ২১ বছর বয়সেই ইতিহাস গড়লেন বাংলার মেয়ে স্বপ্নিলা আচার্য। ৭৭তম সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াজে সর্বকনিষ্ঠ সঞ্চালক হিসেবে নজির গড়লেন তিনি। হুগলির মগরা ব্লকের দিঘসুই গ্রামের এই কৃতী কন্যা বর্তমানে দিল্লিতে স্নাতক স্তরের পড়াশোনার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের সেরিমোনিয়াল বিভাগের ধারাভাষ্যকার হিসেবে যুক্ত। এর আগে আর্মি ডে প্যারেড এবং ‘শৌর্য সন্ধ্যা’র মতো বড় মঞ্চে সাবলীল সঞ্চালনা করে দেশের নজর কেড়েছিলেন তিনি। এবার দিল্লির রাজপথে তাঁর কণ্ঠস্বর বাংলার গর্ব আরও বাড়িয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *