লেটেস্ট নিউজ

দিল্লি কাঁপানোর হুমকি লস্কর জঙ্গির, অখণ্ড ভারত ভেঙে টুকরো করার হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তান যে এখনও সন্ত্রাসবাদের প্রধান চারণভূমি, লস্কর জঙ্গি সৈয়দ আব্দুল রহমান নকভির সাম্প্রতিক মন্তব্যে তা আবারও প্রমাণিত হলো। লাহোরে এক জনসভায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বিষোদগার করে এই জঙ্গি নেতা সরাসরি দেশের রাজধানী দিল্লি কাঁপিয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

বক্তব্যের শুরুতেই কাশ্মীরকে ‘মুক্ত’ করার দাবি তোলে নকভি। তবে তার আস্ফালন কেবল কাশ্মীরেই সীমাবদ্ধ থাকেনি। সে হুঙ্কার দিয়ে বলে, “অখণ্ড ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেব। আগ্রা থেকে শুরু করে দাক্ষিণাত্য—সব জ্বালিয়ে দেওয়া হবে।” ভারতের হৃৎপিণ্ড দিল্লিতে বড়সড় হামলার হুঁশিয়ারি দিয়ে সে অশান্তি সৃষ্টির উসকানি দিয়েছে।

সীমান্তপার থেকে আসা এই ক্রমাগত হুমকি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টির চেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান বারবার সন্ত্রাস দমনের দাবি করলেও লাহোরের এই প্রকাশ্য সমাবেশ ও হুমকি সেই দাবির অন্তঃসারশূন্যতাকেই প্রকট করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *