লেটেস্ট নিউজ

দিল্লি মুম্বইয়ে হামলার হুমকি পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনারের – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানকে আক্রমণ করে তবে পাল্টা টার্গেট হবে ভারত। এমনই বিস্ফোরক ও বিতর্কিত দাবি করলেন ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিত। এক কাল্পনিক পরিস্থিতির অবতারণা করে তিনি জানান, এমন পরিস্থিতিতে দিল্লি ও মুম্বইয়ের মতো ভারতীয় শহরগুলোতে হামলা চালানো ছাড়া পাকিস্তানের কাছে আর কোনো বিকল্প থাকবে না।

১৯৮২ ব্যাচের এই দুঁত তিন বছর দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতের গলিঘুঁজি চেনা একজন কূটনীতিকের মুখে এমন সন্ত্রাসবাদী সুর তাঁর চরমপন্থী মানসিকতাকেই প্রকাশ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে পাকিস্তান যখন আফগানিস্তানের সীমান্তে তালিবান বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত এবং কাবুলের হাসপাতালে বোমা বর্ষণের মতো গুরুতর অভিযোগে বিদ্ধ, ঠিক সেই সময়েই ভারতের বিরুদ্ধে এই বিষোদগার নতুন করে আঞ্চলিক উত্তেজনা উসকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *