দীর্ঘ ১৫ বছর পর কলকাতা মেট্রোয় ফিরল ফিরতি টিকিটের সুবিধা ভোগান্তি কমবে যাত্রীদের – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা মেট্রো রেলের যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো রিটার্ন টিকিটের সুবিধা। আজ শনিবার থেকেই শহরের পাঁচটি প্রধান মেট্রো করিডোরে এই বিশেষ পরিষেবা শুরু হচ্ছে। ২০১১ সালে টোকেন ব্যবস্থা প্রবর্তনের সময় থেকেই ফিরতি যাত্রার টিকিট কাটার সুযোগ বন্ধ হয়ে গিয়েছিল। যদিও সম্প্রতি কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিট চালু হয়েছিল, কিন্তু তাতে একবারে আসা-যাওয়ার সুবিধা ছিল না। ফলে যাত্রীদের প্রতিটি সফরের জন্য আলাদাভাবে লাইনে দাঁড়াতে হতো।
নতুন এই নিয়মে কিউআর কোড ভিত্তিক টিকিটের মাধ্যমেই যাত্রীরা এখন থেকে একবারে ফিরতি যাত্রার টিকিট বুক করতে পারবেন। এর ফলে স্টেশনে টিকিটের দীর্ঘ লাইন যেমন কমবে, তেমনি যাত্রীদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। এই আধুনিক পরিষেবা মেট্রো সফরকে আরও সহজ, দ্রুত এবং যাত্রী-বান্ধব করে তুলবে বলে মনে করছে কর্তৃপক্ষ। দীর্ঘ দেড় দশক পর এই পরিষেবা পুনরায় ফিরে আসায় শহরবাসীর মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা গেছে।

