লেটেস্ট নিউজ

‘দুঃস্বপ্নের অবসান, নতুন বাংলাদেশের জন্ম’: ভোট দিয়ে ঐতিহাসিক বার্তা প্রধান উপদেষ্টা ইউনূসের

বাংলাদেশে আজ ২৯৯টি সংসদীয় আসনে ঐতিহাসিক সাধারণ নির্বাচন ও ‘জুলাই সনদ’ নিয়ে গণভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আনন্দিত ইউনূস সংবাদমাধ্যমকে জানান, আজ দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে এক নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রক্রিয়া শুরু হলো।

শেরপুর-৩ আসন বাদে দেশজুড়ে ভোটগ্রহণ চললেও আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় দলটির সমর্থকদের অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে। সারাদেশে নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ হলেও শেখ হাসিনার জন্মভূমি গোপালগঞ্জে ভোটারদের উপস্থিতি বেশ কম লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে দেশ একটি বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *