লেটেস্ট নিউজ

দুই দেশের অস্থিরতার মাঝেই শ্রী শ্রী রবিশঙ্করের আশ্রমে বাংলাদেশের হাইকমিশনার – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহে বেঙ্গালুরুতে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে সাক্ষাৎ করলেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আর্ট অফ লিভিং আশ্রমে এই বৈঠককে বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে সংশ্লিষ্ট মহল। হাইকমিশনার এই অভিজ্ঞতাকে ‘অনন্য সৌভাগ্য’ বলে বর্ণনা করেছেন।

সাংস্কৃতিক সেতুবন্ধনের লক্ষ্যে রিয়াজ হামিদুল্লাহ শুরু থেকেই সচেষ্ট। বৈঠকে বিশ্ব শান্তি ও সামাজিক সম্প্রীতি নিয়ে গুরুর দৃষ্টিভঙ্গি জেনে তিনি অভিভূত। দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও দীর্ঘস্থায়ী বন্ধন জোরদার করার বিষয়েও সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *