লেটেস্ট নিউজ

দুই পরিবারের সম্মতি থাকলেও রুখে দেওয়া হলো লাভ জেহাদের তকমা দিয়ে ভিনধর্মী দম্পতির রিসেপশন – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ভিনধর্মী বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হলো। শাহজাহানপুরের বাসিন্দা চিকিৎসক আদনান দিল্লির বাসিন্দা নীলমকে ভালোবেসে আইনিভাবে বিয়ে করলেও স্থানীয় একটি হিন্দুত্ববাদী সংগঠন একে ‘লাভ জেহাদ’ আখ্যা দিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। দুই পরিবারের পূর্ণ সম্মতি থাকা সত্ত্বেও অনুষ্ঠানস্থলে হিন্দুত্ববাদী কর্মীদের তুমুল হট্টগোল ও হুমকির মুখে শেষ পর্যন্ত মাঝপথেই বাতিল করতে হয় ‘ওয়ালিমা’ বা প্রীতিভোজের আসর। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, অন্য ধর্মের মেয়ের সঙ্গে এই বিয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হিন্দু নেতা রাজেশ অবস্থি জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তাঁরা প্রতিবাদ জানাতে অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং পরে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন। পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নবদম্পতির ব্যক্তিগত পছন্দে এভাবে বাধা সৃষ্টি ও অশান্তি ছড়ানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের নজরদারিতে আপাতত পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *