লেটেস্ট নিউজ

দুই বছর পর সীমান্ত পেরোনোর চেষ্টা: দুই দালালসহ বাংলাদেশি নাগরিক গ্রেফতার – এবেলা

এবেলা ডেস্কঃ

নদীয়ার গাংনাপুর থানার পুলিশি অভিযানে গ্রেফতার হলেন প্রসেনজিৎ মণ্ডল নামের এক বাংলাদেশি নাগরিকসহ দুই ভারতীয় দালাল। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় এই অভিযান চালানো হয়। ধৃত প্রসেনজিৎ বাগেরহাটের বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রায় দুই বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিনি দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করেছিলেন।

রবিবার সকালে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টাকালে দালালের সাহায্য নিতে গিয়েই তিনি ধরা পড়েন। পুলিশ এই চক্রের সাথে জড়িত ভারতীয় দালাল সন্দীপ মণ্ডল ও অনুপ কুমার মল্লিককে গ্রেফতার করেছে। ধৃতদের আজ আদালতে তোলা হচ্ছে। এই আন্তঃসীমান্ত অপরাধের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *