দুর্গাপুরে চাঞ্চল্য: স্ত্রীকে খুন করে নুন মাখিয়ে দেহ লোপাটের চেষ্টা! – এবেলা
এবেলা ডেস্কঃ
দুর্গাপুরের ইস্পাত নগরীর একটি পরিত্যক্ত আবাসন থেকে ছবি দাস নামের এক আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার করেছে পুলিশ। খুনের অভিযোগে তাঁর স্বামী প্রদীপ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, দাম্পত্য কলহ ও আর্থিক টানাপড়েনের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
তদন্তে জানা গেছে, খুনের পর দুর্গন্ধ ঢাকতে ও পচন রুখতে দেহের ওপর প্রচুর নুন ঢেলে দিয়েছিল অভিযুক্ত। সম্ভবত দেহটি পরে সরিয়ে ফেলার পরিকল্পনা ছিল তার। বর্তমানে পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

