দুর্গাপুরে বহুতল থেকে পড়ে নার্সের রহস্যমৃত্যু! আত্মহত্যা না কি ঠান্ডা মাথার খুন?
দুর্গাপুরের গোপালপুরে একটি আবাসনের আট তলা থেকে পড়ে মন্দিরা পাল (২৪) নামে এক নার্সের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা মন্দিরা দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ তরুণীর অসুস্থতার খবর দিলেও পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃতার পরিজনদের অভিযোগ, মন্দিরাকে চক্রান্ত করে খুন করা হয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

