দুর্ঘটনায় ভাঙল ডান হাত তবুও হাসপাতালের বিছানায় অদম্য জেদ নিয়ে পরীক্ষা দিল রুবিনা – এক ঝলক NEWS বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : পশ্চিম মেদিনীপুরের কেশপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রুবিনা খাতুন। ডান হাত ভেঙে গেলেও হার মানেননি তিনি; হাসপাতালের বিছানায় শুয়েই রাইটারের সহযোগিতায় পরীক্ষা দিয়ে সাহসিকতার নজির গড়লেন এই ছাত্রী।
অন্যদিকে, মেদিনীপুর শহরে অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে আসা চার পরীক্ষার্থীর সহায়তায় এগিয়ে এল ট্রাফিক পুলিশ। পুলিশকর্মীরা নিজস্ব বাইকে করে তাঁদের বাড়ি থেকে নথি এনে দিয়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন, যা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

