দুর্ধর্ষ কূটনীতি! ভারতের জন্য সম্পূর্ণ খোলা হরমুজ প্রণালী, জানিয়ে দিল ইরান – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের রণহুঙ্কার আর যুদ্ধের দামামার মাঝেই ভারতের জন্য খুলে গেল হরমুজ প্রণালীর রুদ্ধদ্বার। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ বা কার্গোতে হাত দেবে না তাদের ফৌজ। এই চূড়ান্ত ঘোষণার ফলে উত্তাল পরিস্থিতির মধ্যেও ইরান থেকে তেল ও গ্যাস আমদানিতে কোনো বাধা রইল না নয়াদিল্লির। বন্ধু দেশ হিসেবে রাশিয়া, চীন ও পাকিস্তানের পাশাপাশি ভারতকেও এই বিশেষ নিরাপত্তা কবজ দিল ইরান। যুদ্ধের আবহেও সমুদ্রপথে ভারতের জয়রথ ছুটবে কোনো বাধা ছাড়াই।

