লেটেস্ট নিউজ

দেউচা পাচামি প্রকল্প: এক লক্ষ কর্মসংস্থান ও সস্তা বিদ্যুতের দিশা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের খয়রাশোলের জনসভা থেকে দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এশিয়ার এই দ্বিতীয় বৃহত্তম খোলামুখ খনি প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী একশো বছর রাজ্যে বিদ্যুতের অভাব হবে না। এর ফলে বিদ্যুতের দাম কমার পাশাপাশি প্রায় এক লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বীরভূমের লাল মাটিতে।

মুখ্যমন্ত্রী বাম আমলের লোডশেডিংয়ের অন্ধকারের কথা স্মরণ করিয়ে দিয়ে দাবি করেন, বর্তমান সরকারের আমলে সেই সমস্যা দূর হয়েছে। ৩৪০০ একর জমিতে বিস্তৃত এই খনি থেকে কয়লা উৎপাদন শুরু হলে রাজ্যের অর্থনীতির ভোল বদলে যাবে। ইতিমধ্য়েই জমিদাতাদের জন্য বিশেষ প্যাকেজ ও কয়েক হাজার চাকরি প্রদান করা হয়েছে। আদিবাসী অধ্যুষিত এলাকার বাসিন্দাদের ক্ষোভ প্রশমিত করতে জেলা প্রশাসন নিরন্তর কাজ করে যাচ্ছে।

তবে স্বপ্নের এই প্রকল্পের পথে বর্তমানে টেন্ডার বা বরাতের জট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গত বছর খনন কাজ শুরু হলেও আইনি জটিলতায় গত তিন মাস ধরে কাজ থমকে রয়েছে। প্রশাসন দ্রুত নতুন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এই জট কাটানোর চেষ্টা চালাচ্ছে। বিরোধীরা সমালোচনা করলেও মুখ্যমন্ত্রী আশাবাদী যে, সমস্ত বাধা কাটিয়ে দেউচা পাচামি প্রকল্প খুব শীঘ্রই সমগ্র বাংলার শিল্প সম্ভাবনার নতুন গন্তব্য হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *