লেটেস্ট নিউজ

দেবের স্বপ্নপূরণ: মমতা উদ্বোধন করছেন বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ হুগলির সিঙ্গুর থেকে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে ঘাটালের সাংসদ দেবকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকারের নিজস্ব অর্থায়নেই এই মেগা প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে। অনুষ্ঠানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত থাকবেন দেব এবং মানস ভুইয়াঁ।

এই প্রকল্পের মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুরসহ সাতটি ব্লকের মানুষ প্রতি বছরের বিধ্বংসী বন্যার হাত থেকে স্থায়ী মুক্তি পাবেন। লোকসভা ভোটের আগে দেওয়া এই প্রতিশ্রুতি পূরণ হওয়ায় ওই অঞ্চলের কৃষিজীবী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ইতি ঘটতে চলেছে। উদ্বোধনের খবরে খুশির জোয়ার বইছে জেলাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *