লেটেস্ট নিউজ

দেশপ্রেমই প্রেরণা: ‘মা তুঝে সালাম’ তৈরির নেপথ্য কাহিনী শোনালেন এ আর রহমান – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে প্রকাশিত কালজয়ী গান ‘মা তুঝে সালাম’ তৈরির নেপথ্য প্রেরণা নিয়ে মুখ খুলেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসলামের শিক্ষা অনুযায়ী ‘দেশের প্রতি ভালোবাসা ঈমানের অর্ধেক’—এই গভীর দর্শন থেকেই গানটি তৈরির অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি।

পরিচালক ভরত বালার পরিকল্পনায় তৈরি এই গানের মূল লক্ষ্য ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করা। রহমান স্পষ্ট করেন, কোনো বিশেষ পক্ষপাত ছাড়াই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয়দের মধ্যে একাত্মতা ও সেতুবন্ধন তৈরি করাই ছিল তার মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *