লেটেস্ট নিউজ

দেশের আদালতে কতজন SC, ST ও OBC বিচারক? চাঞ্চল্যকর তথ্য পেশ সংসদে – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের বিচারব্যবস্থায় সামাজিক প্রতিনিধিত্বের এক নতুন চিত্র সামনে এল। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রাজ্যসভায় জানিয়েছেন, দেশের জেলা ও নিম্ন আদালতগুলির মোট ২০,৮৩৩ জন বিচারকের মধ্যে ৯,৫৩৪ জন (প্রায় ৪৬%) তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST) এবং ওবিসি (OBC) সম্প্রদায়ের।

তালিকায় শীর্ষে তামিলনাড়ু ও মেঘালয়

পরিসংখ্যান অনুযায়ী, তামিলনাড়ুর নিম্ন আদালতগুলিতে সংরক্ষিত শ্রেণির প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি—প্রায় ৯৭.৬%। মেঘালয়ে এই হার ৯৫%। এছাড়া কর্ণাটক (৮৮%) এবং পুডুচেরিতেও (৮৮.৫%) অনগ্রসর শ্রেণির বিচারকদের উপস্থিতি চোখে পড়ার মতো।

পিছিয়ে দিল্লি ও হরিয়ানা

দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারত এগিয়ে থাকলেও দিল্লিতে চিত্রটা ভিন্ন। সেখানে মাত্র ১৩% বিচারক সংরক্ষিত শ্রেণির। গুজরাটে এই হার ২৯% এবং হরিয়ানায় ৩১%। তবে উত্তরপ্রদেশে ৫৪% বিচারক এই সামাজিক পটভূমি থেকে আসায় সেখানে ভারসাম্য বজায় রয়েছে।

উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টের চিত্র

সংবিধান অনুযায়ী হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে সংরক্ষণের কোনও আইনি বাধ্যবাধকতা নেই। তবে ২০১৮ সাল থেকে হাইকোর্ট বিচারকদের ক্ষেত্রে সামাজিক পরিচয় জানানোর নিয়ম চালু হয়েছে। সেই তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে এখন পর্যন্ত হাইকোর্টে নিযুক্ত ৮৪৭ জন বিচারকের মধ্যে:

  • SC: ৩৩ জন
  • ST: ১৭ জন
  • OBC: ১০৪ জন
  • মহিলা: ১৩০ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *