লেটেস্ট নিউজ

দেশের বৃহত্তম নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে দেশের বৃহত্তম নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন। দিল্লি-এনসিআর অঞ্চলের দ্বিতীয় এই বিমানবন্দরটি রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর যাত্রীদের চাপ কমাতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ১১ হাজার ৭৪২ একর এলাকা জুড়ে বিস্তৃত এই বিমানবন্দরটি দুই ধাপে পূর্ণাঙ্গ রূপ পাবে।

প্রকল্পটি সম্পন্ন হলে এটি ভারতের বৃহত্তম বিমানবন্দরে পরিণত হবে, যেখান দিয়ে বছরে প্রায় ২২ কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন। এখানে ৮৭ একর জায়গাজুড়ে একটি বিশাল কার্গো হাব এবং লজিস্টিক জোন তৈরি করা হয়েছে। এছাড়া, দেশের প্রথম বিমানবন্দর হিসেবে এখানে বিমানের নিজস্ব মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ৪০ একর সংরক্ষিত এলাকা থাকছে।

উন্নত প্রযুক্তিসম্পন্ন এই বিমানবন্দরে ৩ হাজার ৯০০ মিটারের রানওয়ে তৈরি করা হয়েছে, যা বোয়িং ৭৭৭-৩০০ইআর-এর মতো বিশালাকার বিমান চলাচলের উপযোগী। অত্যাধুনিক নেভিগেশন ব্যবস্থা সম্বলিত এই বিমানবন্দরটি এনসিআর অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রথম পর্যায়ের কাজ চারটি ভাগে সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *