লেটেস্ট নিউজ

দেশের বেকারত্ব হার নিয়ে জানাল কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় উদ্বেগের তথ্য দিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের এক প্রশ্নের জবাবে কেন্দ্র জানায়, ২০২৫ সালের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে বেকারত্বের হার ৫.১ শতাংশ থেকে বেড়ে ৫.২ শতাংশে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় তথ্যে দেখা যাচ্ছে, গ্রামীণ এলাকায় বেকারত্বের হার ৪.৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪.৬ শতাংশ। তবে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি শহরের শ্রমবাজারে। বিশেষ করে শহুরে মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার ৮.৯ শতাংশ থেকে একলাফে বেড়ে ৯.৩ শতাংশে পৌঁছেছে।

যদিও এই পরিসংখ্যানকে স্থায়ী সমস্যা হিসেবে দেখতে নারাজ কেন্দ্র। শ্রম মন্ত্রকের দাবি, নতুন ‘PLFS’ (Periodic Labour Force Survey) পদ্ধতিতে তথ্য সংগ্রহের কারণেই এই সাময়িক অস্থিরতা বা মাসিক ওঠানামা ধরা পড়ছে। সরকারের মতে, এই সামান্য বৃদ্ধি দেশের সার্বিক কর্মসংস্থান পরিস্থিতির স্থায়ী কোনো প্রতিফলন নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *