দেশ ছাড়ার কারণ: কবে মাঠে ফিরবেন শাকিব আল হাসান? – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন ও গণ-অভ্যুত্থানের পর থেকেই নিরাপত্তার কারণে দেশছাড়া বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে হত্যা মামলার ষড়যন্ত্র ও গ্রেফতারি পরোয়ানার আশঙ্কায় দীর্ঘ সময় বিদেশের মাটিতেই কাটছে এই ক্রিকেট তারকার।
বর্তমানে শাকিব আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে নিজেকে প্রস্তুত রাখছেন। সম্প্রতি সৌদি আরবে একটি টুর্নামেন্ট খেলেছেন তিনি। তবে আশার কথা হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে পুনরায় দেশের হয়ে খেলার সবুজ সংকেত দেওয়ার পরিকল্পনা করছে।

