লেটেস্ট নিউজ

দ্য হানড্রেড: জাতীয়তার ভিত্তিতে পাক ক্রিকেটারদের বাদ দেওয়া যাবে না – এবেলা

এবেলা ডেস্কঃ

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগ ‘দ্য হানড্রেড’-এ পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো এই লিগের একাধিক দলের মালিকানা নেওয়ায় পাকিস্তানের ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ইসিবি এবং লিগের আটটি দল যৌথ বিবৃতিতে স্পষ্ট করেছে যে, নাগরিকত্ব বা জাতীয়তার ভিত্তিতে কোনো ক্রিকেটারকে নির্বাচন থেকে বাদ দেওয়া যাবে না।

বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিকেটের প্রসার এবং অন্তর্ভুক্তির লক্ষ্যেই এই টুর্নামেন্ট শুরু হয়েছে। তাই ধর্ম, লিঙ্গ বা জাতীয়তা নির্বিশেষে বৈষম্যহীনভাবে দল গঠন করতে হবে। ভারতীয় মালিকানাধীন দলগুলো অতীতে বিভিন্ন বিদেশি লিগে পাক ক্রিকেটারদের এড়িয়ে চললেও, ইংল্যান্ডে সেই নীতি কার্যকর হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।

ইসিবি জানিয়েছে, পারফরম্যান্সই হবে খেলোয়াড় নির্বাচনের একমাত্র মাপকাঠি। প্রয়োজনে বৈষম্য রুখতে কঠোর আইন প্রণয়ন করা হতে পারে। উল্লেখ্য, শাহিন আফ্রিদি ও শাদাব খানের মতো তারকারা অতীতে এই লিগে খেলেছেন এবং এবারও পাকিস্তানের ৬৭ জন ক্রিকেটার এতে অংশ নিতে আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *