লেটেস্ট নিউজ

দ্রুত ওজন কমাতে ম্যাজিকের মতো কাজ করবে এই ৫ সেরা স্যালাড – এবেলা

এবেলা ডেস্কঃ

অতিরিক্ত মেদ নিয়ে চিন্তিত? জিমের চক্কর বাদ দিয়ে আজ থেকেই ডায়েটে রাখুন পুষ্টিগুণে ঠাসা এই বিশেষ স্যালাডগুলো। সঠিক খাবার আর সামান্য শরীরচর্চা নিমেষেই কমিয়ে দেবে আপনার ওজন। চলুন জেনে নিই সহজ পাঁচটি রেসিপি।

অঙ্কুরিত শস্যের স্যালাড

মুখ ডাল, কালো ছোলা ও চিনাবাদাম অঙ্কুরিত করে নিন। এতে শসা, টমেটো, পেঁয়াজ কুচি, লেবুর রস ও বিট নুন মিশিয়ে তৈরি করুন প্রোটিন সমৃদ্ধ এই খাবার।

পুষ্টিকর গ্রিন স্যালাড

শসা, মুলো, টমেটো, গাজর ও ব্রকোলি ছোট করে কেটে নিন। এতে পুদিনা পাতা, গোলমরিচ গুঁড়ো ও সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিলেই তৈরি ভিটামিন ও খনিজে ভরপুর ডায়েট।

হাই প্রোটিন পনির বা তোফু স্যালাড

অল্প অলিভ অয়েলে ১০০ গ্রাম পনির বা তোফু হালকা ভেজে নিন। এর সঙ্গে সেদ্ধ ছোলা বা অঙ্কুরিত মুগ মিশিয়ে লেবুর রস দিয়ে পরিবেশন করুন। এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে।

ব্রকোলি ও ছোলার স্যালাড

সেদ্ধ ছোলা ও ভাপে রাখা ব্রকোলির সঙ্গে ক্যাপসিকাম ও টমেটো মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে গোলমরিচ ও সামান্য মশলা ছিটিয়ে দিন। এটি ফাইবার ও প্রোটিনের সেরা উৎস।

টক দই ও প্রোটিন স্যালাড

জল ঝরানো টক দইয়ের সঙ্গে শসা, গাজর, লেটুস পাতা ও সামান্য পনির মিশিয়ে নিন। গোলমরিচ ও সৈন্ধব নুন যোগ করলে তৈরি হয়ে যাবে জিভে জল আনা স্বাস্থ্যকর লাঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *