ধর্মান্তর নিয়ে বিবাদ: স্ত্রী ও দুই কন্যাকে ‘খুন’ করে ব্যবসায়ীর আত্মহত্যা! – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের ভগবানগোলায় ধর্ম পরিবর্তন নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই কন্যাকে গলা কেটে হত্যার পর আত্মঘাতী হয়েছেন ফল ব্যবসায়ী মানিক ব্যাপারী। পুলিশি তদন্তে জানা গেছে, মানিকের নতুন ধর্মাচরণ নিয়ে স্ত্রী ও সন্তানদের সাথে তীব্র মতানৈক্য চলছিল, যা চরম আকার ধারণ করে।
রক্তাক্ত ঘর থেকে তিনটি কম্বল চাপা দেহ এবং মানিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, দেহগুলো লুকানোর জায়গা না পেয়ে দুর্গন্ধ ছড়ানোর আতঙ্কে মানিক নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনার রহস্যভেদে তদন্তকারীরা চারজনের মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছেন।

