‘ধর্ম জিজ্ঞেস করে গরিবকে শুয়োর…’— অনন্যার বিস্ফোরক কটাক্ষে কেন হঠাৎ রাহুলের গোমাংস প্রসঙ্গ?
একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ভিডিও ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। রাহুলের ভিডিওর পালটা সমালোচনা করে ইনফ্লুয়েন্সার অনন্যা গুহ ফেসবুককে ‘সার্ভিস সেন্টার’ হিসেবে ব্যবহারের কটাক্ষ করেন। যদিও অনন্যা সরাসরি নাম নেননি, তবে অভিনেতা বুঝতে পারেন যে তিরটি তাঁর দিকেই ছোঁড়া হয়েছে। এই বিবাদে অনন্যার দিদি অলোকানন্দাও যোগ দিয়ে অভিনেতার মানসিক অবস্থা ও চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন।
পালটা জবাবে রাহুল অনন্যাকে ‘ভীতু’ আখ্যা দিয়ে বলেন, তিনি একটি কোটি টাকার কো ম্পা নির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, কোনো গরিবকে ধর্ম জিজ্ঞেস করে আসাম্মান করেননি। অভিনেতা আরও উল্লেখ করেন যে, তিনি নব্বইটি সিনেমায় অভিনয় করেছেন এবং সস্তা প্রচারের জন্য ভিডিও বানান না। রাহুলের এই মন্তব্য পরোক্ষভাবে আগের সেই বিতর্কিত ‘গোমাংস কাণ্ড’ এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের আচরণের দিকেই আঙুল তুলেছে।
বর্তমানে এই দুই তারকার বাকযুদ্ধ নেটমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। রাহুল ও অনন্যার এই বিবাদকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে যেমন রাহুলের স্পষ্টবাদিতাকে অনেকে সমর্থন করছেন, অন্যদিকে অনন্যার অনুগামীরা অভিনেতার আক্রমণাত্মক সুরের সমালোচনা করেছেন। বিনোদন জগতের এই অন্তর্দ্বন্দ্ব এখন টলিপাড়ার অন্যতম প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

