ধর্ম পরিবর্তন করলে কি তফশিলি জাতির মর্যাদা হারায়? সুপ্রিম কোর্টের বিস্ফোরক রায় – এবেলা
এবেলা ডেস্কঃ
হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলে সঙ্গে সঙ্গেই বাতিল হবে তফশিলি জাতির (SC) তকমা। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায় বহাল রেখে Supreme \titleonly কোর্ট সাফ জানিয়েছে, ১৯৫০ সালের সংবিধান নির্দেশিকা অনুযায়ী এই নিয়ম অত্যন্ত স্পষ্ট। তবে কেউ যদি পুনরায় নিজের আদি ধর্মে ফিরে আসেন, তবে তিনি পুনরায় এই মর্যাদা ফিরে পেতে পারেন। সেক্ষেত্রে শীর্ষ আদালত তিনটি কঠিন শর্ত বেঁধে দিয়েছে। প্রথমত, ওই ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে তিনি জন্মগতভাবে তফশিলি তালিকাভুক্ত কোনো জাতির অংশ ছিলেন। দ্বিতীয়ত, হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্মে তাঁর প্রত্যাবর্তন সম্পূর্ণ প্রকৃত এবং আগের ধর্মত্যাগের প্রমাণ থাকতে হবে। তৃতীয়ত এবং সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো, ওই ব্যক্তির আদি জাতির সদস্যরা তাঁকে পুনরায় গ্রহণ করেছেন কি না, তা নিশ্চিত করতে হবে। খ্রিস্টধর্ম গ্রহণ করা এক যাজকের দায়ের করা মামলার প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালত এই ঐতিহাসিক ব্যাখ্যা দিল।

