ধর্ম পরিবর্তন করলে মিলবে না এসসি এসটি সুবিধা! সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে তোলপাড় দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
তফশিলি জাতি ও উপজাতি (SC-ST) সংরক্ষণ নিয়ে মঙ্গলবার এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক রায় দিল Supreme \titleonly কোর্ট। বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ব্যক্তি যদি হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করেন তবে তিনি আর তফশিলি জাতির সদস্য হিসেবে গণ্য হবেন না।
শীর্ষ আদালত অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের পূর্ববর্তী একটি রায়কে বহাল রেখে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যারা খ্রিস্টান বা অন্য ধর্ম গ্রহণ করেছেন এবং সক্রিয়ভাবে সেই ধর্ম পালন করছেন তারা তফশিলি জাতির তকমা বা সেই সংক্রান্ত আইনি সুবিধা দাবি করতে পারবেন না। এই রায়ের ফলে দেশজুড়ে ধর্ম পরিবর্তনের পর জাতিগত সংরক্ষণের সুবিধাভোগীদের ওপর বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

