ধর্ষণ নিয়ে কংগ্রেস বিধায়কের কুরুচিকর মন্তব্য, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক ফুল সিং বারাইয়া ধর্ষণ নিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর দাবি, বিশেষ কয়েকটি সম্প্রদায়ের মহিলাদের ওপর যৌন নির্যাতন করলে তীর্থযাত্রার মতো পুণ্য লাভ হয়। এমনকী, নারীর সম্মতি ছাড়া ধর্ষণ করা আসাম্ভব বলেও তিনি বিতর্কিত মন্তব্য করেন, যা নিয়ে দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কংগ্রেসের কঠোর সমালোচনা করেছেন। বিধায়ককে দল থেকে বহিষ্কারের দাবি উঠলেও বারাইয়া তাঁর অবস্থানে অনড় রয়েছেন। তথ্যপ্রমাণ ছাড়াই ধর্মগ্রন্থের দোহাই দিয়ে করা এমন মন্তব্যে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

