লেটেস্ট নিউজ

ধামাকা ফিচার নিয়ে ২০২৬ সালে ভারতের রাস্তায় ঝড় তুলবে এই তিনটি মেগা বাইক – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় বাজারে ২০২৬ সালের শুরুতেই একগুচ্ছ নতুন চমক নিয়ে আসছে অটোমোবাইল সংস্থাগুলো। টু-হুইলার প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল এনফিল্ড তাদের সবচেয়ে শক্তিশালী মডেল ‘বুলেট ৬৫০’ এবং নতুন প্ল্যাটফর্মে তৈরি ‘হিমালয়ান ৭৫০’ বাজারে আনার প্রস্তুতি সম্পন্ন করেছে। বড় মোটরসাইকেলের বাজার দখলে এই দুটি মডেল কো ম্পা নির তুরুপের তাস হতে চলেছে।

অন্যদিকে বিশ্বখ্যাত বিএমডব্লিউ মোটোরাড তাদের সাশ্রয়ী অ্যাডভেঞ্চার বাইক ‘এফ ৪৫০ জিএস’ নিয়ে আসছে। জানুয়ারি মাসেই এই বাইকগুলো দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। দুর্দান্ত ইঞ্জিন ক্ষমতা আর আধুনিক ফিচারের সমন্বয়ে এই তিনটি বাইক গ্রাহকদের বাইক চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *