লেটেস্ট নিউজ

‘ধুরন্ধর’ ঝড়ে কাঁপছে বক্স অফিস: পিছল অনন্যা ও অক্ষয়ের ছবির মুক্তির তারিখ – এবেলা

এবেলা ডেস্কঃ

বক্স অফিসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির অভাবনীয় সাফল্যের জেরে ওলটপালট হয়ে গেল একাধিক প্রতীক্ষিত সিনেমার মুক্তির সময়সূচী। অনন্যা পাণ্ডে ও লক্ষ্য অভিনীত ‘চাঁদ মেরা দিল’ ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আগামী ১০ এপ্রিল বড় পর্দায় আসার কথা থাকলেও, নতুন সূচী অনুযায়ী ছবিটির মুক্তি পিছিয়ে ২২ মে স্থির করা হয়েছে।

যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে মুক্তির তারিখ পরিবর্তনের কোনো সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে সিনেমা বিশেষজ্ঞদের মতে ‘ধুরন্ধর’ ছবির জয়রথ রুখতেই এই কৌশলী পদক্ষেপ। বড় বাজেটের ছবির ভিড়ে নিজেদের ছবির ব্যবসায়িক সুরক্ষা নিশ্চিত করতেই নির্মাতারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

একই পরিস্থিতির শিকার হয়েছে অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘ভূত বাংলা’। ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে সিনেমাটির মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি। বক্স অফিসের এই রদবদল নিয়ে বর্তমানে সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *