‘ধুরন্ধর’ থেকে বাদ পড়লেন আমির? জল্পনার অবসান ঘটিয়ে ফাঁস হলো আসল সত্য – এবেলা
এবেলা ডেস্কঃ
বক্স অফিসে রমরমিয়ে চলছে আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২’। রণবীর সিং, সঞ্জয় দত্ত ও আর মাধবনের দুর্ধর্ষ পারফরম্যান্সে কাঁপছে সিনেমা হল। তবে এর মাঝেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল এক চাঞ্চল্যকর খবর— এই ছবির একটি বিশেষ চরিত্রের জন্য নাকি প্রথমে আমির খানের কাছে প্রস্তাব গিয়েছিল।
গুঞ্জন ওঠে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের আদলে তৈরি কোনো চরিত্রে অথবা দুর্ধর্ষ ‘রেহমান ডাকাত’-এর ভূমিকায় দেখা যেতে পারে মিস্টার পারফেক্টশনিস্টকে। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনায় জল ঢেলে দিল আমিরের ঘনিষ্ঠ সূত্র। পরিষ্কার জানানো হয়েছে, পরিচালক আদিত্য ধর বা কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার সঙ্গে আমিরের এই ছবি নিয়ে কোনো আলোচনাও হয়নি। এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
২০২৫-এর ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল হিসেবে এই ছবিতে আবারও নজর কেড়েছেন সারা আলি খান ও অর্জুন রামপালরা। হামজার রহস্যময় অতীতে ফেরার এই গল্প এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে।

