লেটেস্ট নিউজ

‘ধুরন্ধর ২’-এও কি থাকছে সেই ভাইরাল র‍্যাপ? বড় সংকেত দিলেন খোদ গায়ক! – এবেলা

এবেলা ডেস্কঃ

‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খান্নার নাচের তালে মাতোয়ারা আট থেকে আশি। বিশেষ করে হুসাম আসিমের গাওয়া র‍্যাপ গানটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ছবির সিক্যুয়েলের ঘোষণা হতেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, দ্বিতীয় পর্বেও কি শোনা যাবে এই জনপ্রিয় গান? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন বাহরিয়ান র‍্যাপার হুসাম আসিম।

জনপ্রিয় এই শিল্পী সরাসরি কোনো ঘোষণা না করলেও দর্শকদের জন্য বিশেষ চমক থাকার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, শ্রোতাদের থেকে পাওয়া ভালোবাসায় তিনি আপ্লুত এবং সিক্যুয়েল নিয়ে এখনই বিস্তারিত কিছু না বললেও বড় কিছু ঘটতে চলেছে। ‘রহমান ডাকাত’ চরিত্রে অক্ষয় খান্নার সেই এন্ট্রি মিউজিক আবারও পর্দায় ফিরবে কি না, তা নিয়ে এখন বিনোদুনিয়ায় তুঙ্গে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *