লেটেস্ট নিউজ

‘ধুরন্ধর ২’-এ দাউদ ইব্রাহিমের আদলে ‘বড়ে সাহাব’, তুখোড় কাস্টিংয়ে চমক দর্শকদের – এবেলা

এবেলা ডেস্কঃ

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ সিনেমাটি বর্তমানে বক্স অফিস ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চায় রয়েছে। ছবির পরতে পরতে লুকিয়ে থাকা রাজনৈতিক ও বাস্তব ঘটনার ছোঁয়া দর্শকদের মুগ্ধ করছে। বিশেষ করে ‘বড়ে সাহাব’ চরিত্রটি নিয়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সত্তরোর্ধ্ব এই শয্যাশায়ী চরিত্রের সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন সিনেপ্রেমীরা, যা নিয়ে নেটদুনিয়ায় জোর আলোচনা চলছে।

জনসমক্ষে দাউদের শেষ দেখা ছবির তুলনায় এই চরিত্রের বয়সের ছাপ ও শারীরিক গঠন নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। আশির দশকে দুবাই পালানোর পর দাউদ ইব্রাহিমের বর্তমান অবস্থা নিয়ে যে ধোঁয়াশা রয়েছে, পর্দায় ‘বড়ে সাহাব’ চরিত্রটি যেন সেই রহস্যকেই উসকে দিয়েছে। রণবীর সিং অভিনীত ‘হামজা’ চরিত্রের মূল লক্ষ্য হিসেবে এই রহস্যময় ডনের উপস্থিতি ছবির উত্তজনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা দানিশ ইকবাল এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। নবাব শফিকের চরিত্রে নওয়াজ শরিফের আদল হোক বা ‘বড়ে সাহাব’-এর লুকে দাউদ, আদিত্য ধরের ডিটেলিং এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার দক্ষতা সর্বত্র প্রশংসিত হচ্ছে। দাউদ ইব্রাহিমের কাল্পনিক বর্তমান রূপকে পর্দায় এত জীবন্তভাবে ফুটিয়ে তোলা পরিচালকের মুন্সিয়ানারই পরিচয় দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *