লেটেস্ট নিউজ

ধূপগুড়িতে পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর – এবেলা

এবেলা ডেস্কঃ

ধূপগুড়ি শহরের ২ নম্বর ওয়ার্ডে পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ভিনরাজ্য থেকে ফিরে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন অভিযুক্ত শ্রীকান্ত রায়। শনিবার ভোরে স্ত্রীর প্রেমিকের বাড়িতে চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে সোমা রায় বর্মণকে কুপিয়ে হত্যা করেন তিনি।

ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘাতককে গ্রেফতার করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *