লেটেস্ট নিউজ

ধোনিকে ছাড়াই মাঠে নামছে চেন্নাই! মাহি ভক্তদের জন্য এল চরম দুঃসংবাদ – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল সিএসকে শিবির। অনুশীলনের সময় কাফ মাসলে গুরুতর চোট পাওয়ায় মাঠের বাইরে ছিটকে গেলেন মহেন্দ্র সিং ধোনি। ৪৪ বছর বয়সী এই কিংবদন্তি ক্রিকেটার অন্তত এপ্রিলের শেষ পর্যন্ত খেলতে পারবেন না।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ধোনি হয়তো প্রথম দুই সপ্তাহ মিস করবেন। কিন্তু রবিবার সিএসকে সূত্রে জানা গেছে, প্রথম ছয়টি ম্যাচে তাঁকে পাওয়া সম্ভব নয়। বর্তমানে চেন্নাইয়ে রিহ্যাবে আছেন মাহি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে গুয়াহাটিতেও যাননি তিনি। এমনকি ২৩ এপ্রিল মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচেও তাঁর খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলের সবচেয়ে প্রভাবশালী তারকার এই চোট নিয়ে এখন রীতিমতো চিন্তায় চেন্নাই ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *