ধোনির পর এবার বড় ধাক্কা চেন্নাই শিবিরে, আইপিএল শুরুর আগেই চোটের কবলে সিএসকের এই বিধ্বংসী তারকা – এবেলা
এবেলা ডেস্কঃ
ধোনির অনুপস্থিতিতে এমনিতেই ব্যাকফুটে চেন্নাই সুপার কিংস, তার ওপর গোদের উপর বিষফোড়ার মতো চোট পেলেন দলের তরুণ তুর্কি ডেওয়াল্ড ব্রেভিস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩০ মার্চের হাইভোল্টেজ ওপেনিং ম্যাচের ঠিক আগেই এই খবরে রীতিমতো দিশেহারা সিএসকে ম্যানেজমেন্ট।
সূত্রের খবর, সাইড স্ট্রেনের কারণে অন্তত প্রথম দুই-তিনটি ম্যাচে মাঠে নামতে পারবেন না প্রোটিয়া ব্যাটার ব্রেভিস। গত মরসুমে ১৮০ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে যিনি চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন, তাঁর না থাকা ফ্র্যাঞ্চাইজির জন্য বড় দুশ্চিন্তার কারণ। যদিও এই চোট নিয়ে চেন্নাই শিবিরের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে রেভ স্পোর্টসের দাবি অনুযায়ী শুরুতেই অন্তত দুই সপ্তাহের জন্য ছিটকে যাচ্ছেন এই তারকা। ধোনি এবং ব্রেভিসকে ছাড়া মরুঝড়ের মোকাবিলায় সিএসকে কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

