ধোনির পাঠশালায় দুই তরুণ তুর্কি, উইকেটের পেছনে মাস্টারক্লাস নিচ্ছেন মাহি! – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬ শুরু হতেই স্বরূপে ধরা দিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে এবার ব্যাট হাতে নয়, গ্লাভস হাতে দুই তরুণ উইকেটকিপারকে বিশেষ প্রশিক্ষণ দিতে দেখা গেল তাঁকে। চেন্নাই সুপার কিংসের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দলের দুই মারকুটে ব্যাটার কার্তিক শর্মা ও উরভিল প্যাটেলকে উইকেটকিপিংয়ের খুঁটিনাটি শেখাচ্ছেন সিএসকে অধিনায়ক। ধোনির সেই বিশেষ টিপস মন দিয়ে রপ্ত করছেন দুই ক্রিকেটার, যাতে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া যায়। আইপিএলের ইতিহাসে ২০০-র বেশি শিকার করা একমাত্র কিপার ধোনির এই ‘মাস্টারক্লাস’ এখন নেটপাড়ায় তুঙ্গে।

